তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর গেল হরিদাসীর।
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো
দানবের মত চিত্কার করতে করতে
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।
তুমি আসবে ব’লে, [...]
Archive for অগাষ্ট, 2009
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
Posted in শামসুর রাহমান, tagged কবিতা, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, শামসুর রাহমান on অগাষ্ট 22, 2009 | 2 Comments »
লোকে যাকে প্রেম নাম কহে
Posted in আল মাহমুদ, আল মাহমুদ, tagged আল মাহমুদ, লোকে যাকে প্রেম নাম কহে on অগাষ্ট 16, 2009 | Leave a Comment »
এই গতির মধ্যে মনে হয় কি যেন একটা স্থির হয়ে থাকে।
আমাদের চারিদিকে যখন কোনো গতিকেই আমরা থামাতে পারছি না।
সবকিছুই, না কলম না চিন্তা, এমন কি দীর্ঘজীবী বিপ্লবও
মুখ থুবড়ে দ্রুত পেছনে হটে গিয়ে ক্রেনের আংটাকে জায়গা ছেড়ে দিচ্ছে–
মহামতি অনড় লেনিনের মূর্তের গলায় উপড়ে ফেলার শিকল পরাতে।
তখন কেন মনে হবে এমন একটা কিছু আছে যা টলছে না?
দ্যাখো [...]
বর্ষা বৃষ্টি কিংবা ভালোবাসার কবিতা
Posted in মহাদেব সাহা, tagged বর্ষা বৃষ্টি কিংবা ভালোবাসার কবিতা, বৃষ্টির কবিতা, মহাদেব সাহা on অগাষ্ট 4, 2009 | ১ মন্তব্য »
এই একখন্ড সাদা কাগজের উপর মেঘ এসে যখন দাঁড়ায়
তখন প্রতিটি অক্ষর হয়ে ওঠে একেকটি বৃষ্টির ফোঁটা,
শব্দগুলি বর্ষাকাল
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বিন্দু বিন্দু অশ্রুর কবিতা।
মেঘ ভাঙতে ভাঙতে দক্ষিণ গোলার্ধ থেকে
উত্তর গোলার্ধে যায়।
সাদা কাগজের উপর পড়ে থাকে স্মৃতি,
ভালোবাসার গন্ধ
আমি হাত বাড়িয়ে সেই মেঘবৃষ্টির স্বর্ণমুদ্রা কুড়াতে থাকি,
এই শাদা কাগজ মূহুর্তে হয়ে ওঠে বিরহী মেঘদুত
অথই গীতবিতান।
কাগজ আবিষ্কারের পূর্বে মানুষ প্রেমের [...]
দশ দিগন্তে উড়ালঃ বৈরিতা নয় ভালোবাসাই প্রাপ্য
Posted in দশ দিগন্তে উড়াল, tagged আল মাহমুদ, দশ দিগন্তে উড়াল, বৈরিতা নয় ভালোবাসাই প্রাপ্য on অগাষ্ট 4, 2009 | Leave a Comment »
মানুষের সাথে সঙ্ঘাত-সংঘর্ষ এড়িয়ে মোটামুটিভাবে আমার দিনগুলো কাটাতে পারছি, এটা একধরনের সাফল্যই বলা যায়। কিন্তু আমার চিন্তাভাবনা লিখতে গেলে অযথা বিরোধে পড়ার অশঙ্কা। চাই মোটামুটিভাবে নির্বিরোধ দিন কাটিয়ে দিতে চাই। আর ক’দিনই বা বাকি আছে। লিখতে গেলে একটু বেশি ভেবেচিন্তে লিখতে হচ্ছে। কে কোন কথাটায় আঘাত পায় সেটা বিবেচনা করে লিখতে চাই। অন্ধেরও দিন কেটে [...]
দশ দিগন্তে উড়ালঃ লেখা আনন্দ ও উত্তেজনার ব্যাপার
Posted in দশ দিগন্তে উড়াল, tagged আল মাহমুদ, দশ দিগন্তে উড়াল, লেখা আনন্দ ও উত্তেজনার ব্যাপার on অগাষ্ট 4, 2009 | Leave a Comment »
আমার দিবস যামিনী যত বেদনাময়ই হোক মোটামুটিভাবে কেটে যাচ্ছে। বেঁচে যে আছি এ প্রমাণ হলোঃ এই তো লিখছি। লেখাটা আমার বেঁচে থাকারই একটা পরিস্থিতি মাত্র। এর মধ্যে বিদেশে যাওয়ার একটি আমন্ত্রণ প্রত্যাহার করে নিতে হয়েছে। সামর্থ্যে, স্বাস্থ্যে ও আমার পরিবেশে মিল হলো না বলে কোথাও না যাওয়ার সিদ্ধান্তই নিতে হলো, অথচ এ সময় বাইরে বেড়িয়ে [...]
মানুষকে জড়িয়েই আমার শান্তি
Posted in আল মাহমুদ, tagged আল মাহমুদ, মানুষকে জড়িয়েই আমার শান্তি on অগাষ্ট 4, 2009 | Leave a Comment »
এই যে বাধ্য হয়ে লিখতে বসা, এর চেয়ে কষ্টকর কাজ আর কী আছে? তবুও যখন বসে যাই, তখন একটু একটু করে বেরিয়ে আসে কথা। অনেকটা দীর্ঘশ্বাসের মতো। আমি লিখতে লিখতে ঘরের দেয়ালের দিকে তাকিয়ে থাকি। লেখাটা হয়ে গেলে খানিকটা স্বস্তি বোধ হয় বটে! কিন্তু অতৃপ্তি যায় না। শুনেছি, এই অতৃপ্তিই হলো লেখকের প্রধান সম্বল। অতৃপ্তি [...]
কেউ ঠকায়, কেউ ঠকে
Posted in দশ দিগন্তে উড়াল, tagged আল মাহমুদ, কেউ ঠকায় কেউ ঠকে on অগাষ্ট 4, 2009 | Leave a Comment »
মাঝে মধ্যে লেখার ইচ্ছা একেবারেই থাকে না। শরীরও সায় দেয় না। মনও সম্মত হতে চায় না। এ অবস্হাতেও আমি লিখি। কারণ না লিখলে প্রতিশ্রুতি রক্ষা করা যায় না। আমি আজকাল অন্তত লেখার ব্যাপারে কোনো প্রতিশ্রুতিতে যেতে চাই না। কথা দিই না। কারণ কথা রক্ষা করা আর আমার দ্বারা হয়তো সম্ভবপর নয়। তবু লেখার জগৎ বলে [...]

