প্রাচীন মহিলারা হাতে ধরতেন সম্মার্জনী। ঘরের মেঝে থেকে স্বামীর পৃষ্ঠ পর্যন্ত সর্বত্র তার অপক্ষপাত ব্যবহারের দ্বারা সংসার যাত্রাকে তারা নিরংকুশ রাখতেন। আধুনিকাদের হাতে শোভে ভ্যানিটি ব্যাগ। তার গর্ভে নিহিত প্রসাধন সামগ্রী নিজের স্বামীর হৃদয়ে ত্রাস এবং পরেরে স্বামীর হৃদয়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।
— যাযাবর-এর ‘দৃষ্টিপাত’ থেকে সংগৃহীত
‘সংকলন’ এর জন্য আর্কাইভ; ক্যাটাগরি
প্রাচীন মহিলা আর আধুনিকা…
Posted in সংকলন, tagged আধুনিকা, যাযাবর on জুলাই 8, 2009 | Leave a Comment »
সুন্দরের প্রতিমূর্তি
Posted in সংকলন, tagged রবীন্দ্রনাথ ঠাকুর on জুলাই 3, 2009 | Leave a Comment »
সুন্দর, তুমি চক্ষু ভরিয়া এনেছ অশ্রুজল
এনেছ তোমার বক্ষে ভরিয়া দুঃসহ হোমানল
দুঃখ যে তায় উজ্জ্বল হয়ে উঠে
রুদ্ধ প্রাণের আবেশ বদ্ধ টুটে
সে তাপে শ্বসিয়া উঠে বিকশিয়া
বিচ্ছেদশতদল।।
— রবীন্দ্রনাথ ঠাকুর

